Mext Scholarship: For those who dream of studying in Japan

প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশীদের জন্য জাপান সরকার জাপানী এম্বাসী রিকোমেন্ডেশনে MEXT স্কলারশীপ ২০২৭ ঘোষনা করেছে! 🇯🇵 💰 MEXT স্কলারশিপের সুবিধাসমূহঃ MEXT সম্পূর্ণ Full-Funded স্কলারশিপ। কি কি কাভার করে?
১) সম্পূর্ণ টিউশন ফি ও ভর্তি ফি মওকুফ।
২) মাসিক স্টাইপেন্ড: ১,১৭,০০০ থেকে ১,৪৫,০০০ ইয়েন (প্রায় ৯০,০০০ - ১,১২,০০০ টাকা)।
৩) যাতায়াতের বিমান ভাড়া। কাদের জন্য MEXT ফেলোশীপ?
১) ডক্টরাল প্রোগ্রামঃ সরাসরি পিএইচডিতে প্রবেশের জন্য মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। তবে যাদের মাস্টার্স নেই কিন্তু বড় কোনো প্রজেক্টে ২ বছর গবেষণার অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রটি বিশেষভাবে বিবেচনা করা হয়।
২) মাস্টার্স প্রোগ্রামঃ ১৬ বছরের নিয়মিত শিক্ষা (যেমন: ৪ বছরের অনার্স) থাকলেই আপনি আবেদন করতে পারছেন! যদি আপনার অনার্স শেষ বর্ষে থাকেন এবং ২০২৭ সালের মার্চের মধ্যে রেজাল্ট চলে আসে, তবে আপনি "Appearing" হিসেবেও যোগ্য! ৩) আন্ডারগ্রাডঃ HSC পাশ বা সমমান! যারা মার্চ ২০২৭-এর মধ্যে HSC সম্পন্ন করবে তারাও আবেদন করতে পারবে। সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে EJU এর ভালো স্কোর থাকলে ৪) কোসেনঃ HSC পাশ! বিশেষ নোটঃ মেডিসিন বা ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে জাপানে পড়াশোনার সময়সীমা একটু দীর্ঘ হয়। তাই ১৮ বছরের শিক্ষাজীবন (যেমন: এমবিবিএস বা ৫ বছরের বি.ফার্ম) থাকলে সরাসরি পিএইচডিতে আসতে পারবেন! এছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের লোকজন মেডিক্যাল বা ফার্মার কোন টপিক নিয়ে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারেন! তবে সেটা অন্যন্য পিএইচডির মতো ৩ বছরের! 🔞 বয়সসীমা ও যোগ্যতা: • Research: জন্ম ২ এপ্রিল ১৯৯২ বা তার পরে। (১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন) • Undergraduate/KOSEN: জন্ম
২ এপ্রিল ২০০২ বা তার পরে। (HSC বা সমমান সম্পন্ন) 📂 প্রয়োজনীয় ডকুমেন্টস: ১. পূরণকৃত Application Form
২. Research Plan (Research ক্যাটাগরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!)
৩. Academic Transcripts ও সার্টিফিকেট ৪. Recommendation Letter ৫. Passport / National ID Copy ৬. Medical Certificate
📅 আবেদনের সময়সীমা: ১২ মে ২০২৬ (বিকাল ৪:০০টা পর্যন্ত), পূর্বের অভিজ্ঞতায় বলছি শেষ দিন সার্ভার বিজি থাকে ১০ মে এর আগে করতে পারলে বেটার হবে! রাতে সার্ভার ফ্রি থাকে!
🔗 গুরুত্বপূর্ন লিংক সমূহঃ ১)আবেদনঃ http://202.4.112.150:3030 ২)জাপান এম্বাসীর MEXT 2027 নোটিসঃ https://www.bd.emb-japan.go.jp/itpr_ja/00_000706.html
৩)শিক্ষা মন্ত্রণালয়ের নোটিসঃ https://shorturl.at/glR6f ৪)আগের বছরের লিখিত প্রশ্নঃ https://www.studyinjapan.go.jp/en/planning/scholarships/mext-scholarships/examination.html ৫)রিসার্চ স্টুডেন্টের জন্য আবেদনের গাইডলাইনঃ https://www.bd.emb-japan.go.jp/files/101020577.pdf ৬)এলামনাই ভয়েসঃ https://www.bd.emb-japan.go.jp/itpr_en/mextalumni.html ৭) জাপানের এম্বাসীর অন্যন্য শিক্ষা প্রোগ্রামঃ অফিসিয়াল তথ্যের জন্য ভিজিট করুন: Embassy of Japan in Bangladesh 📝 প্রস্তুতির জন্য প্টিপসঃ শুধুমাত্র তথ্য জানলেই হবে না, আবেদনের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে আপনার টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে! ১) Research Plan-এর গুরুত্বঃ Research ক্যাটাগরির জন্য আপনার Field of Study and Research Plan-টি হবে আপনার সিলেকশনের মূল চাবিকাঠি। এটি যেন খুব বেশি সাধারণ না হয়। জাপানের কোনো ল্যাব বা প্রফেসরের কাজের সাথে আপনার প্রস্তাবিত গবেষণার মিল থাকলে সেটি আলাদাভাবে উল্লেখ করুন। ২) পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান MEXT-এর লিখিত পরীক্ষা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলো। • English: গ্রামারের ওপর ভালো দখল থাকতে হবে। • Japanese Language: প্রাথমিক ধারণা থাকলেও এটি আপনার প্রোফাইলে বাড়তি ভ্যালু যোগ করবে। ৩) ডকুমেন্ট চেকলিস্ট (দ্রুত সম্পন্ন করুন) যেহেতু ১২ মে শেষ সময়, তাই নিচের কাজগুলো আজই শেষ করুন: • Recommendation Letter: আপনার প্রফেসর বা হেড অব ডিপার্টমেন্টের কাছ থেকে দ্রুত সংগ্রহ করুন। • Transcript & Certificate: সকল কপি সত্যায়িত (Attested) আছে কি না নিশ্চিত করুন। • Medical Certificate: অনুমোদিত ডাক্তার বা হাসপাতাল থেকে ফরমটি পূরণ করিয়ে নিন। 📅 সিলেকশন টাইমলাইন: • মে (May): শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার শেষ সময়। • জুন-জুলাই (June-July): লিখিত পরীক্ষা এবং ভাইভা/ইন্টারভিউ। • জুলাই (July): ঢাকাস্থ জাপান দূতাবাস কর্তৃক প্রাথমিক মনোনয়ন (Provisional Selection)। • ডিসেম্বর-জানুয়ারি (Dec-Jan): জাপান সরকার (MEXT) কর্তৃক চূড়ান্ত সিলেকশন। • জানুয়ারি (January): জাপানিজ বিশ্ববিদ্যালয়ে আপনার সিট নিশ্চিতকরণ (Placement)। • আগামী বছরের মার্চ (March 2027): ওরিয়েন্টেশন এবং ভিসার আবেদন। • আগামী বছরের এপ্রিল বা অক্টোবর (April/Oct 2027): জাপানের উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা! ✈️ 🎓ব্যাকগ্রাইন্ডঃ আমি ২০১৩ সালে প্রফেসর রিকোমেল্ডশনে MEXT স্কলারশীপে মাস্টার্স + পিএইচডি প্রোগ্রামে জাপানে আসি! এরপর মাস্টার্স শেষ করে জাপানের কোম্পানীতে চাকুরী শুরু করেছি! এরপর ভিন্ন পোষ্টে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে জাপানে চাকুরী খোজার অভিজ্ঞতা এবং টিপস শেয়ার করবো ইনশাল্লাহ! এছাড়া এযাবত ৩-৪ জনকে MEXT প্রোগ্রামের শুরু থেকে শেষ পরিযন্ত গাইড করার অভিজ্ঞতা রয়েছে! যেকোনো জিজ্ঞাসায় কমেন্ট করতে পারেন! আপনার কুয়েরী আর আমার উত্তরে অন্যের কুয়েরীর সমাধান হতে পারে, তাই ইনবক্স না করার অনুরোধ! দোআ করি যাতে আপনাদের জাপানে যাওয়ার স্বপ্ন সত্যি হয়! ✈️🇯🇵 #MEXT2027 #StudyInJapan #ScholarshipBangladesh #MEXTScholarship #HigherEducation #JapanDream ইকো ভাই Safwan Shanaya Family Vlog

コメント
…